ইরানকে এখনই আলোচনার টেবিলে বসতে হবে: ফ্রিডরিখ মের্ৎস

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস | ছবি: সংগৃহীত
0

ইরানকে অবিলম্বে আলোচনার টেবিলে বসতে হবে বলে মন্তব্য করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। চীন সফর শেষে ফেরার পথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে তিনি এই আহ্বান জানান।

ফ্রিডরিখ মের্ৎস বলেন, তিনি ও ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে একমত হয়েছেন যে ইরানকে কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে দেয়া যাবে না। একই সঙ্গে তেহরানকে অবশ্যই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দিতে হবে।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছিলেন, বন্ধুপ্রতিম দেশগুলোর জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত রয়েছে। তবে এ জন্য ইরানি কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করতে হবে। ‘শত্রু’ দেশগুলোর কোনো জাহাজের জন্য এই পথ ব্যবহার করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এএম