ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পোপের অবস্থানের প্রশংসা পেজেশকিয়ানের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান | ছবি: সংগ্রহীত
0

ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যকার সাম্প্রতিক সংঘাত নিয়ে ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের ‘নৈতিক ও যৌক্তিক অবস্থানের’ প্রশংসা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পোপকে পাঠানো এক বার্তায় পজেশকিয়ান বলেন, ‘আমেরিকা ও ইসরাইলের হামলা কেবল ইরানের বিরুদ্ধে নয়, বরং এটি আইনের শাসন এবং মানবিক মূল্যবোধের ওপর আঘাত।’ তিনি আরও উল্লেখ করেন যে ইরান কেবল ‘বৈধ আত্মরক্ষার কাঠামোর মধ্যে’ আগ্রাসীদের লক্ষ্যবস্তু ও স্বার্থের ওপর আঘাত হেনেছে।

ইরানের প্রেসিডেন্ট তার বার্তায় জোর দিয়ে বলেন, ‘ইসলামিক রিপাবলিক অব ইরান এখনো কূটনীতি এবং শান্তিপূর্ণ সমাধানের ওপর আস্থা রাখে।’ সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে প্রত্যাশা ব্যক্ত করে বলেন, আমেরিকার ‘অবৈধ কর্মকাণ্ডের’ বিরুদ্ধে বিশ্বকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

গত কয়েক মাসে ইরান এবং ইসরাইল-যুক্তরাষ্ট্র জোটের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে পেজেশকিয়ান পোপের প্রতি এই কৃতজ্ঞতা প্রকাশ করলেন। তার মতে, বিশ্ব শান্তির জন্য পোপের মতো প্রভাবশালী নেতাদের এমন জোরালো অবস্থান জরুরি।

এএম