পশ্চিম তীরে মসজিদে ইসরাইলি হামলার নিন্দা জানালো জাতিসংঘ

জাতিসংঘের উপ-বিশেষ সমন্বয়কারী রামিজ আলাকবারভ
জাতিসংঘের উপ-বিশেষ সমন্বয়কারী রামিজ আলাকবারভ | ছবি: সংগ্রহীত
0

অধিকৃত পশ্চিম তীরের একটি গ্রামে মসজিদে অগ্নিসংযোগ ও যানবাহনে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় জাতিসংঘের উপ-বিশেষ সমন্বয়কারী রামিজ আলাকবারভ এই হামলাকে ‘অগ্রহণযোগ্য’ বলে বর্ণনা করেছেন। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আলাকবারভ বলেন, ‘ধর্মীয় উপাসনালয় এবং বেসামরিক সম্পদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেয়া যায় না। এ ধরনের ঘটনা স্থিতিশীলতা, মানবিক মর্যাদা এবং ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী।’ 

তিনি পশ্চিম তীরে ইসরাইলি বসতিস্থাপনকারীদের ক্রমবর্ধমান সহিংসতার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে জাতিসংঘের এই প্রতিনিধি আরও বলেন, ‘আমি এই হামলার দ্রুত ও স্বচ্ছ তদন্ত এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানাচ্ছি। এ ধরনের হামলা অবশ্যই বন্ধ হতে হবে।’

দীর্ঘদিন ধরেই পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ঘরবাড়ি ও ধর্মীয় উপাসনালয় লক্ষ্য করে ইসরাইলি বসতিস্থাপনকারীরা উসকানিমূলক হামলা চালিয়ে আসছে। সাম্প্রতিক সময়ে এই সহিংসতার মাত্রা আরও বেড়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্রগুলো।

এএম