সফরকালে জেনারেল আসিম মুনির ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সংঘাত নিরসনে এবং দুই পক্ষকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে ইসলামাবাদ যে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে, সেনাপ্রধানের এই সফর তারই একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করা হচ্ছে।
এর আগে গতকাল (বুধবার, ২০ মে) পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি তেহরান পৌঁছান। এক সপ্তাহের মধ্যে এটি তার দ্বিতীয় ইরান সফর। মূলত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান এখন অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছে।





