ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরাইল সংশ্লিষ্ট সংঘাত বন্ধে তেহরানের বর্তমান কূটনৈতিক উদ্যোগগুলো সম্পর্কে সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন আব্বাস আরাঘচি।
সৌদি আরবের পাশাপাশি এদিন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি এবং মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতির সঙ্গেও পৃথক আলোচনা করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এসব আলোচনায় আঞ্চলিক কূটনীতিতে সমন্বয় এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টায় গুরুত্ব দেয়া হয়।





