হামাসের মুখপাত্র হাজেম কাসেম জানান, এই বৈঠকগুলোতে চুক্তির প্রথম ধাপের পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করার বিষয়ে আলোকপাত করা হবে। এর মধ্যে রয়েছে—ইসরাইলি লঙ্ঘন বন্ধ করা, সীমান্ত ক্রসিংগুলো খুলে দেয়া এবং গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দেয়া।
তিনি জানান, যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়েও আলোচনা হবে। বিশেষ করে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন এবং ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর নিরস্ত্রীকরণ সংক্রান্ত প্রস্তাবগুলোও আলোচনার এজেন্ডায় রয়েছে।





