যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে আসিম মুনির

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির | ছবি: সংগ্রহীত
0

ইসলামাবাদ সমঝোতা স্মারকের কাঠামোর আওতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠেয় কারিগরি পর্যায়ের আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ড পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। বার্গেনস্টক শহরে আয়োজিত এই আলোচনায় চুক্তির বাস্তবায়ন ত্বরান্বিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আসিম মুনিরের আগমনের আগেই এই আলোচনায় অংশ নিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বে একটি প্রতিনিধিদল সুইজারল্যান্ডে অবস্থান করছেন।

আলোচনার আগে জেডি ভ্যান্স আশা প্রকাশ করেছেন যে এই বৈঠক থেকে ইরানের পরমাণু কর্মসূচি এবং লেবাননে যুদ্ধবিরতি জোরদার করার বিষয়ে অগ্রগতি আসবে। তিনি বলেন, ‘ইসরাইল ও লেবানন উভয়ই নিরাপত্তা চায়।’ এই আলোচনায় নিষেধাজ্ঞা প্রত্যাহার, আঞ্চলিক নিরাপত্তা এবং পরমাণু ইস্যুর মতো অমীমাংসিত বিষয়গুলোর ওপর গুরুত্ব দেয়া হবে বলে জানা গেছে।

এএম