ময়মনসিংহ ও সিলেটে হাম ও উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

হাসপাতালে হাম রোগী
হাসপাতালে হাম রোগী | ছবি: এখন টিভি
0

ময়মনসিংহ ও সিলেটে হাম ও উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭ জনে।

এ সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ২১ জন। হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন ৯৯ জন রোগী। এখন পর্যন্ত জেলায় হাম ও উপসর্গে মারা গেছে ৫৩ জন।

আরও পড়ুন:

এদিকে সিলেটেও গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও এক শিশু। এ নিয়ে বিভাগটিতে হাম ও উপসর্গে মারা গেল মোট ৭৭ জন।

এফএস