সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মাজেদ আল আনসারি জানান, সুইজারল্যান্ডের লেক লুসার্ন সম্মেলনের ফলাফলের ওপর ভিত্তি করে ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ সংক্রান্ত বিষয়ে এই আলোচনা হয়েছে। দুই পক্ষই আগামীতে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হন। তার জানাজা ও দাফন প্রক্রিয়া শেষে সুবিধাজনক সময়ে পরবর্তী সভার সময় নির্ধারণ করা হবে বলে জানানো হয়েছে। আগামী শুক্রবার তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।





