ভারতে গ্যাস বিধিনিষেধ প্রত্যাহার; হরমুজ দিয়ে সরবরাহ স্বাভাবিক

এলএনজি
এলএনজি | ছবি: সংগৃহীত
0

মধ্যপ্রাচ্য থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) সরবরাহ পুনরায় শুরু হওয়ায় সরবরাহকারীদের ওপর আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার করেছে ভারত। ভারতীয় সরকারের এক প্রজ্ঞাপনের বরাত দিয়ে আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

হরমুজ প্রণালি দিয়ে এলএনজি চলাচলে বিঘ্ন ঘটায় গত মার্চে জরুরি পদক্ষেপ হিসেবে ভারত সরকার বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছিল। ওই সময় অগ্রাধিকারবহির্ভূত খাত থেকে গ্যাস সরবরাহ সরিয়ে গুরুত্বপূর্ণ ভোক্তাদের কাছে পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হয়।

এএম