ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে পোস্টে লিখেছেন, ‘ইরান ছাড়া সব ধরনের জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি খোলা রয়েছে। তাদের (ইরান) মিথ্যাবাদী, সহিংস ও বিদ্বেষপূর্ণ নেতৃত্বের কারণেই দেশটির ওপর এই বিধিনিষেধ, যা তাদের সম্পূর্ণ ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।’
এর আগে হরমুজ প্রণালির নিরাপত্তার বিনিময়ে সব পণ্যবাহী জাহাজের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। তবে নতুন ঘোষণায় তিনি জানান, ২০ শতাংশ শুল্কের পরিবর্তে এখন উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ‘বাণিজ্য ও বিনিয়োগ’ চুক্তির দিকে নজর দিচ্ছে তার প্রশাসন।
বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক মহলের চাপ এবং মিত্র দেশগুলোর উদ্বেগের কারণেই ট্রাম্প তার অবস্থান পরিবর্তন করেছেন। তবে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রেখে তিনি দেশটির অর্থনীতিকে আরও চাপে ফেলার কৌশল নিয়েছেন।





