একই সঙ্গে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ইরানের অধিকাংশ সামরিক সক্ষমতা ইতিমধ্যে ধ্বংস করে দেয়া হয়েছে। হরমুজ প্রণালি নিয়ে নিজের আগের অবস্থান পরিবর্তনের ব্যাখ্যা দিয়ে ট্রাম্প বলেন, তিনি আন্তর্জাতিক নৌপথে ‘ফি বা শুল্ক’ আদায়ের ধারণাটি পছন্দ করেন না।
উল্লেখ্য, গত সোমবার ট্রাম্প জানিয়েছিলেন যে হরমুজ প্রণালির নিরাপত্তার বিনিময়ে পণ্যবাহী জাহাজে ২০ শতাংশ শুল্ক আদায় করবে যুক্তরাষ্ট্র। তবে আজ তিনি জানান, উপসাগরীয় দেশগুলো তাকে ভিন্নভাবে প্রস্তাব দিয়েছে। ট্রাম্প বলেন, ‘তারা বলেছে যে তারা ফি দেয়ার বদলে যুক্তরাষ্ট্রে কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায়। আমি ফি আদায়ের চেয়ে এই পদ্ধতিতে বিনিয়োগকে বেশি স্বাগত জানাই।’
সংবাদ সম্মেলনে ট্রাম্প আবারও জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালির সুরক্ষা নিশ্চিত করার বিনিময়ে যুক্তরাষ্ট্রে বিনিয়োগকে তিনি ইতিবাচকভাবে দেখছেন।





