দক্ষিণ আফ্রিকায় ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

আগুন
আগুন | ছবি: সংগৃহীত
1

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে প্রাণ গেল ৬ বাংলাদেশির। ইস্টার্ন কেপ প্রদেশে একটি দোকানে আগুন লেগে এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তারা সবাই নারায়ণগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।

আজ (মঙ্গলবার, ২৮ জুলাই) স্থানীয় সময় ভোর ৩টার দিকে কুইন্সটাউনের ওই দোকানে আগুন লাগে। আগুন লাগার সময় দোকানের ভেতরে ঘুমিয়ে ছিলেন বাংলাদেশিরা। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ৬ জন। আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাটির তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

জেআর