হার্ভার্ডের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের মামলা খারিজ করলেন আদালত

মার্কিন আদালত
মার্কিন আদালত | ছবি: সংগৃহীত
0

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ইহুদিবিদ্বেষ উসকে দেয়ার অভিযোগে ট্রাম্প প্রশাসনের মামলা বাতিল করে দিয়েছেন মার্কিন আদালত।

যুক্তরাষ্ট্রের বোস্টনে গতকাল স্থানীয় সময় (বৃহস্পতিবার, ১৩ আগস্ট) এ সিদ্ধান্ত জানান ফেডারেল বিচারক রিচার্ড জি স্টার্নস। ইহুদি শিক্ষার্থীদের প্রতি বিদ্বেষমূলক ঘটনা হার্ভার্ড কর্তৃপক্ষের উপেক্ষিত বলে চলতি বছর মার্চ মাসে মামলাটি দায়ের করা হয়।

বিচারক জানান, মামলায় উল্লেখিত বেশিরভাগ ঘটনা ২০২৩-২৪ শিক্ষাবর্ষের, কয়েকটি ঘটনা ঘটেছে ২০২৫ সালের মার্চে। বলেন, কেন্দ্রীয় বেসামরিক আইনের লঙ্ঘন অব্যাহতভাবে চলছে বলে অভিযোগ করলেও তা প্রমাণে ব্যর্থ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

জেআর