জাপানে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প: আহত অন্তত ৩৭

ভূমিকম্পের ক্ষয়ক্ষতি
ভূমিকম্পের ক্ষয়ক্ষতি | ছবি: সংগৃহীত
0

জাপানের পূর্বাঞ্চলে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে অন্তত ৩৭ জন আহত হয়েছেন। আজ (রোববার, ২৩ আগস্ট) স্থানীয় সময় ভোরে এই মাঝারি মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।

এর কেন্দ্রস্থল ছিল দক্ষিণ ইবারাকি প্রিফেকচারে; ভূপৃষ্ঠ থেকে ৭০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পে কেঁপে ওঠে জাপানের রাজধানী টোকিও। ভূকম্পনের কারণে বেশ কিছুক্ষণ বন্ধ ছিল রেল পরিষেবা। যদিও জারি করা হয়নি কোনো সুনামি সতর্কতা।

এদিকে, ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মোকাবিলায় সরকার টাস্কফোর্স গঠন করেছে বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। এর আগ, গেল মাসে জাপানের কুমামোতো অঞ্চলে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এতে অন্তত ৩৮ জন প্রাণ হারান।

ইএ