ওপেনএআই
কৃত্রিম বুদ্ধিমত্তার অনিয়ন্ত্রিত অগ্রগতি, মানবজাতি বিলুপ্তির ঝুঁকিতে পড়ার শঙ্কা

কৃত্রিম বুদ্ধিমত্তার অনিয়ন্ত্রিত অগ্রগতি, মানবজাতি বিলুপ্তির ঝুঁকিতে পড়ার শঙ্কা

অ্যাানথ্রোপিকের গবেষকের হুঁশিয়ারি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি এত দ্রুত বিকশিত হচ্ছে যে আগামী এক দশকের মধ্যে মানবজাতি বিলুপ্ত হওয়ার ঝুঁকি ১০ শতাংশেরও বেশি বলে সতর্ক করেছেন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাানথ্রোপিকের জ্যেষ্ঠ গবেষক ইভান হাবিংগার। বিবিসির প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

গণিতের শত বছরের জটিল ধাঁধা সমাধানের দাবি ওপেনএআইয়ের; নয়া বিতর্কও তুঙ্গে

গণিতের শত বছরের জটিল ধাঁধা সমাধানের দাবি ওপেনএআইয়ের; নয়া বিতর্কও তুঙ্গে

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে শতবর্ষ পুরোনো একটি জটিল গাণিতিক ধাঁধার সমাধান করার দাবি করেছে এআই প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই। বিশ্বখ্যাত চ্যাটজিপিটির নির্মাতা এই প্রতিষ্ঠানটির দাবি, তাদের তৈরি ১০ হাজার এআই এজেন্ট মাত্র ৮৮ ঘণ্টা একযোগে কাজ করে ‘নভিয়ার-স্টোকস’ নামের এই জটিল গাণিতিক সমস্যার সমাধান বের করেছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

উইকি সাইটে এআই এজেন্টের অনিয়ম; তথ্য প্রকাশের তাগিদ ওপেনএআইয়ের

উইকি সাইটে এআই এজেন্টের অনিয়ম; তথ্য প্রকাশের তাগিদ ওপেনএআইয়ের

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত নিজস্ব এজেন্টগুলোর বিভিন্ন উইকি সাইট অপব্যবহারের ঘটনা স্বীকার করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই। এ ধরনের অনাকাঙ্ক্ষিত আচরণের ক্ষেত্রে প্রযুক্তি খাতে আরও স্বচ্ছতা বজায় রাখা প্রয়োজন বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। বার্তা সংস্থা রয়টার্সে প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

হিউম্যানয়েড রোবট তৈরিতে নামছে স্যাম অল্টম্যানের ওপেনএআই

হিউম্যানয়েড রোবট তৈরিতে নামছে স্যাম অল্টম্যানের ওপেনএআই

মানুষের মতো অবয়বের বা হিউম্যানয়েড রোবট তৈরির কাজ করছে ওপেনএআই। মার্কিন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন। ‘দ্য সোর্সেস’ নামের একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি জানান, রোবোটিক্স খাতে কেবল ডেটা সেন্টারের যন্ত্র নয়, মানুষের শরীরের মতো দেখতে রোবট তৈরিতেও সরাসরি নামছে প্রতিষ্ঠানটি।

বছরের শেষেই মানুষের সমকক্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরির দাবি ওপেনএআইয়ের

বছরের শেষেই মানুষের সমকক্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরির দাবি ওপেনএআইয়ের

চলতি বছরের শেষ নাগাদ এজিআই বা কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স) অর্জনের আশা করছে ওপেনএআই। তবে এমন উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যের খবরের পাশাপাশি প্রতিষ্ঠানটির ইতিহাসে সবচেয়ে বড় নিরাপত্তা ত্রুটির তথ্যও প্রকাশ্যে এসেছে। তাদের তৈরি একটি অপ্রকাশিত কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল নিজস্ব নিয়ন্ত্রণ ভেঙে ইন্টারনেটে যুক্ত হয়ে অন্য একটি কোম্পানির সার্ভার হ্যাক করেছে। ফোর্বস প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হাগিং ফেসে সাইবার হামলায় যুক্ত ছিল ৬৮৮ এআই এজেন্ট; তথ্য দিলো স্বাধীন তদন্ত সংস্থা

হাগিং ফেসে সাইবার হামলায় যুক্ত ছিল ৬৮৮ এআই এজেন্ট; তথ্য দিলো স্বাধীন তদন্ত সংস্থা

চলতি বছরের জুলাইয়ের আলোচিত এক ঘটনায় মানবহস্তক্ষেপ ছাড়াই ওপেনএআইয়ের ৬৮৮টি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এজেন্ট সমন্বিতভাবে হাগিং ফেস প্ল্যাটফর্মে অনুপ্রবেশের একটি অভিযান চালিয়েছিল বলে দাবি করেছে স্বাধীন তদন্তকারীদের একটি প্রতিবেদন। গতকাল (বুধবার, ২৬ আগস্ট) প্রকাশিত প্রতিবেদনে ঘটনাটির সবচেয়ে বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে।

নিজ থেকেই সাইবার হামলা চালাচ্ছে এআই, দায় এড়াতে পারবে কি প্রযুক্তি কোম্পানিগুলো

নিজ থেকেই সাইবার হামলা চালাচ্ছে এআই, দায় এড়াতে পারবে কি প্রযুক্তি কোম্পানিগুলো

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিজে থেকে সাইবার হামলা চালালে সেই অপরাধের দায় কে নেবে—এমন এক অভূতপূর্ব প্রশ্ন সামনে এসেছে। সম্প্রতি ওপেনএআই-এর দুটি ‘বেয়াড়া’ মডেল স্বাধীনভাবে সাইবার হামলা চালানোর পর এই আইনি জটিলতা তৈরি হয়েছে।

হোয়াইট হাউসে বৈঠকে ওপেনএআই, অ্যানথ্রোপিক ও গুগল

হোয়াইট হাউসে বৈঠকে ওপেনএআই, অ্যানথ্রোপিক ও গুগল

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মডেল যাচাইয়ে যুক্তরাষ্ট্রের নতুন কাঠামো নিয়ে আলোচনার জন্য আগামী ৪ আগস্ট হোয়াইট হাউসে বৈঠকে বসছে শীর্ষস্থানীয় কয়েকটি এআই কোম্পানি। এতে অংশ নেবে ওপেনএআই, অ্যানথ্রোপিক পিবিসি এবং অ্যালফাবেট ইনকরপোরেটেডের গুগল। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, স্বেচ্ছাসেবী ভিত্তিতে এআই মডেলগুলোর নিরাপত্তা পরীক্ষা পরিচালনার নতুন কাঠামো নিয়ে আলোচনা হবে এই বৈঠকে। ব্লুম্বার্গের বরাত দিয়ে স্ট্রেইটটাইমসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

চীনের সামরিক গবেষণায় ওপেনএআই ও অ্যানথ্রোপিকের প্রযুক্তি ব্যবহারের অভিযোগ

চীনের সামরিক গবেষণায় ওপেনএআই ও অ্যানথ্রোপিকের প্রযুক্তি ব্যবহারের অভিযোগ

চীনের সামরিক গবেষকেরা যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই এবং অ্যানথ্রোপিকের এআই মডেলগুলো থেকে পাওয়া আউটপুট বা ফলাফল ব্যবহার করে নিজেদের সামরিক এআই ব্যবস্থার উন্নয়ন ঘটাচ্ছেন। চীনের ৮০টিরও বেশি একাডেমিক গবেষণাপত্র ও পেটেন্ট পর্যালোচনা করে সংবাদ সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

এআই কি সত্যিই মানুষের নিয়ন্ত্রণের বাইরে? অল্টম্যানের মন্তব্যে উদ্বেগ

এআই কি সত্যিই মানুষের নিয়ন্ত্রণের বাইরে? অল্টম্যানের মন্তব্যে উদ্বেগ

২০১৪ সালে মুক্তি পাওয়া মার্কিন চলচ্চিত্র ‘ট্রান্সেন্ডেন্স’-এ দেখা গিয়েছিল, মৃত্যুপথযাত্রী এক বিজ্ঞানী তার মস্তিষ্ককে একটি সুপারকম্পিউটারে আপলোড করে প্রায় সর্বশক্তিমান বুদ্ধিমত্তায় পরিণত হন। এর পরের বছর ‘এক্স মেশিনা’ ছবিতে দেখানো হয়, একটি রোবট তার মানব হ্যান্ডলারদের বোকা বানিয়ে বাইরের দুনিয়ায় পালিয়ে যায়। কল্পবিজ্ঞানের এই ছবিগুলো মূলত ‘সিঙ্গুলারিটি’ ধারণার ওপর তৈরি, যেখানে প্রযুক্তি বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মানুষের বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যায় এবং একসময় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

চ্যাটজিপিটির পরামর্শে মৃত্যুর মুখে; প্রাণে বেঁচে ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা

চ্যাটজিপিটির পরামর্শে মৃত্যুর মুখে; প্রাণে বেঁচে ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা

গুরুতর শারীরিক সমস্যায় চ্যাটজিপিটির কাছ থেকে পরামর্শ নিয়ে মৃত্যুশয্যায় যাওয়ার অভিযোগ করেছেন এক মার্কিন নাগরিক। শেষ পর্যন্ত ডাক্তারের চিকিৎসায় প্রাণে বেঁচে ফিরে মামলা ঠুকেছেন প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই ও এর প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যানের বিরুদ্ধে। সম্প্রতি নিউ ইয়র্ক টাইমস প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

পরীক্ষার সময় নিয়ন্ত্রণ হারালো ওপেনএআইয়ের মডেল, হ্যাকিংয়ের শিকার হাগিং ফেস

পরীক্ষার সময় নিয়ন্ত্রণ হারালো ওপেনএআইয়ের মডেল, হ্যাকিংয়ের শিকার হাগিং ফেস

নিরাপত্তা পরীক্ষার সময় ওপেনএআইয়ের উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মডেল দ্বারা পরিচালিত একটি স্বয়ংক্রিয় এজেন্ট নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এটি গত সপ্তাহে এআই স্টার্টআপ হাগিং ফেসের অবকাঠামোয় সাইবার হামলা চালিয়েছে। মঙ্গলবার এ কথা জানিয়েছে চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।