প্রতিবেদনে বলা হয়, কৌশলগত এই জলপথ অতিক্রমের সময় নিয়ম লঙ্ঘনের দায়ে গত দুই রাতে এসব জাহাজে আঘাত হানা হয়। এর মধ্যে প্রথম রাতে ১২টি এবং দ্বিতীয় রাতে ৭টি জাহাজে হামলা চালানো হয়েছে।
হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণের কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে দাবি করার পরই এই তথ্য সামনে আনল ইরান। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, তাদের এ সামরিক অভিযান প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে ওয়াশিংটনের বক্তব্যের সরাসরি বিপরীত। একই সঙ্গে তেহরানের অনুমোদন ছাড়া কোনো জলযান হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করলে সশস্ত্র পদক্ষেপ নেয়া হবে বলেও কড়া হুঁশিয়ারি দিয়েছে তারা।





