কৃষ্ণ সাগরে অগ্নিকাণ্ডের শিকার তেলবাহী জাহাজ; ২৩ ভারতীয় নাবিক উদ্ধার

অগ্নিকাণ্ডের শিকার তেলবাহী জাহাজ
অগ্নিকাণ্ডের শিকার তেলবাহী জাহাজ | ছবি: সংগৃহীত
0

কৃষ্ণ সাগর উপকূলে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছে একটি তেলবাহী ট্যাঙ্কার। জাহাজটি থেকে ২৩ ক্রুকে জীবিত উদ্ধার করা হয়েছে। এটি অজ্ঞাত একটি জাহাজের আক্রমণের শিকার বলে জানা গেছে।

রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, ক্রু সদস্যরা সবাই ভারতীয় নাগরিক। হামলায় কেউ আহত হননি বলেও জানানো হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, মঙ্গলবার সোচির অদূরে কৃষ্ণ সাগরে একটি জাহাজে আগুন লেগে আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠছে। রুশ পরিবহন মন্ত্রণালয়ের মতে, আফরাম্যাক্স রিও ট্যাংকারটি একটি চালকবিহীন জাহাজের মাধ্যমে আক্রান্ত হয়েছিল।

এফএস