‘এই দৃশ্য না দেখা অপরাধ’, তেহরানের বিলবোর্ডে ট্রাম্পের কারাবাস

তেহরানের বিলবোর্ডে ট্রাম্প
তেহরানের বিলবোর্ডে ট্রাম্প | ছবি: সংগৃহীত
0

ইরানের রাজধানী তেহরানের সড়কের বিলবোর্ডে শোভা পাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কারাবন্দি জীবন। আইকনিক কালো স্যুট, লাল টাই ও মুখোশ পরে জেলের ভেতর ট্রাম্পের কর্মকাণ্ড ফুটিয়ে তুলেছেন এক অভিনয় শিল্পী। বিলবোর্ডে স্লোগানে লেখা ‘এই দৃশ্য না দেখা একটি অপরাধ’। তেহরানের ব্যস্ত তাজরিশ স্কোয়ারে ব্যাতিক্রমী এই আয়োজন নজর কাড়ে পথচারীদের।

যুদ্ধ শুরুর পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নানা ব্যাঙ্গাত্মক দৃশ্যের ছবি চোখে পড়েছে তেহরানের বিলবোর্ডে। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় প্রায়ই ভিন্নধর্মী বিলবোর্ড স্থাপন করা হয়। যেখানে ফুটে উঠেছে যুদ্ধের সমসাময়িক ইস্যুসহ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ব্যঙ্গ দৃশ্য।

কখনো ট্রাম্পের মুখ সেলাই করা ছবি, কখনো তার গলা চিপে ধরা ছবিসহ রক্তের বন্যায় মার্কিন ভেসে যাওয়া মার্কিন সেনা এবং কফিনের ট্রাম্পের পরিবারের ছবির দৃশ্যও। যেগুলো হাস্যরস তৈরির পাশাপাশি যুদ্ধে ইরানিদের সাহস ও উৎসাহ জুগিয়েছে।

এবার তেহরানের ব্যস্ত তাজরিশ স্কোয়ারের বিলবোর্ডে ফুটিয়ে তোলা হলো কারাবন্দি ট্রাম্পের জীবন। আইকনিক কালো স্যুট, লাল টাই ও মুখোশ পরে জেলের ভেতর ট্রাম্পের নানা কর্মকাণ্ড ফুটিয়ে তুলেছেন এক অভিনয় শিল্পী। যেটিতে দেখা যায় কারাগারের ভেতর এক ধরনের অস্থিরতায় ভুগছেন ট্রাম্প। কখনো জেল থেকে বের হওয়ার চেষ্টা করছেন।

বিলবোর্ডের এক পাশে লেখা রয়েছে- ‘এই দৃশ্য না দেখা একটি অপরাধ’। দৃষ্টিনন্দন ব্যতিক্রমী এই ব্যাঙ্গচিত্রের বিলবোর্ড নজর কেড়েছে পথচারীদের।

ট্রাম্পকে ঘিরে এসব ব্যঙ্গাত্মক প্রচারণার ইরানের সরকারি অর্থায়নে তৈরি করা হয়। ট্রাম্প ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলে এসব বিলবোর্ড তৈরি করে পাল্টা জবাব দেয়ার চেষ্টা করে তেহরান।

আরও পড়ুন:

জেআর