আজ (সোমবার, ২৬ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের এসব কথা বলেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
তিনি বলেন, এসব আসামিদের বিরুদ্ধে তদন্ত শেষ করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা চিফ প্রসিকিউটরের কার্যালয়ে দাখিল করেছে। সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু, শাজাহান খান, ফারুক খান, আবদুর রাজ্জাক, ডা. দিপু মনি, কামাল আহমেদ মজুমদার শেখ হাসিনা সরকারের পতনের পর পরই গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। মির্জা আজম পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।





