সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক বার্তায় সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, মক্কা অঞ্চলে হুথিদের ছোঁড়া একটি ড্রোন মাঝআকাশে প্রতিরোধ করে ধ্বংস করা হয়েছে। এর আগে শুক্রবার সকালে তিনি জানান, জোটের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সৌদি আরবের পশ্চিমাঞ্চল লক্ষ্য করে ছোঁড়া হুথিদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র সফলভাবে ধ্বংস করেছে।
অন্যদিকে হুথিদের মুখপাত্র ইয়াহিয়া সারে টেলিগ্রামে এক বিবৃতিতে সৌদি জোটের এই দাবি ভুয়া বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, ‘সৌদি শত্রুদের মক্কার আকাশে ড্রোন ভূপাতিত করার দাবি একটি চরম ও জঘন্য মিথ্যাচার।’ সারে স্পষ্ট করেন যে শুক্রবার সৌদি ভূখণ্ড লক্ষ্য করে তাদের কোনো সামরিক অভিযান পরিচালিত হয়নি।
এর আগে বৃহস্পতিবার হুথিরা সৌদি আরবের বিভিন্ন তেল স্থাপনা ও বিমানবন্দর লক্ষ্য করে অন্তত ছয়টি হামলা চালানোর দাবি করেছিল। ২০১৪ সালের সেপ্টেম্বরে হুথিরা ইয়েমেনের রাজধানী সানা দখল করার পর ২০১৫ সালের মার্চ থেকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সমর্থনে দেশটিতে সামরিক অভিযান চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট।
—আনাদোলুর ও আল জাজিরার প্রতিবেদনে অবলম্বনে





