মার্কিন-ইরান সংঘাত: অচিরেই যুদ্ধ শেষের আভাস দিলেন ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |
0

ইরানের সঙ্গে চলমান সামরিক সংঘাত দ্রুতই শেষ হতে যাচ্ছে বলে আভাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কীভাবে বা কোন প্রক্রিয়ায় এ সংঘাতের ইতি ঘটবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেননি তিনি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আগামী ৩ নভেম্বর অনুষ্ঠেয় মার্কিন কংগ্রেসে মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগে শুক্রবার কানসাস সিটির রেডিও স্টেশন কেসিএমওকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন।

সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘এ সংঘাত খুব দ্রুতই গুটিয়ে আনা হতে যাচ্ছে। তবে তেহরান যাতে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, আমাদের সে গ্যারান্টি প্রয়োজন।’

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছিলেন যে মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানের ওপর যুক্তরাষ্ট্র আর নতুন কোনো বড় ধরনের সামরিক হামলা চালাবে না।

এএম