বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
মানামায় অনুষ্ঠিত এক সম্মেলনে আমিরাতের রাষ্ট্রপতির কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গরগাশ বলেন, ‘আমরা একটি কূটনৈতিক অগ্রগতির আশা করছি। মধ্যপ্রাচ্য অঞ্চল আরও একটি নতুন সংঘাতের মধ্যে দিয়ে যাক-তা কারও স্বার্থ রক্ষা করে না। তবে আমি মনে করি, আগে যেমনভাবে আমরা মোকাবিলা করেছি, এবারও সবচেয়ে খারাপ পরিস্থিতির মোকাবিলার জন্য আমরা প্রস্তুত রয়েছি।’—বাসস





