সরকার পতনের ৬ মাসের মাথায় নেপালে অনুষ্ঠিত হচ্ছে সাধারণ নির্বাচন

নেপালে অনুষ্ঠিত হচ্ছে সাধারণ নির্বাচন
নেপালে অনুষ্ঠিত হচ্ছে সাধারণ নির্বাচন | ছবি: সংগৃহীত
1

জেন-জিদের বিক্ষোভের মুখে সরকার পতনের ছয় মাসের মাথায় নেপালে অনুষ্ঠিত হচ্ছে সাধারণ নির্বাচন। আজ (বৃহস্পতিবার, ৫ মার্চ) স্থানীয় সময় সকাল ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকাল ৫টা পর্যন্ত।

এবারের প্রতিনিধি পরিষদের ভোটে লড়ছেন তিন হাজার ৪০০ প্রার্থী। যাদের মধ্য এক হাজার জনের বয়স ৪০ বছরের নিচে।

নিবন্ধিত মোট ভোটার এক কোটি ৯০ লাখ। প্রথমবারের মতো ভোটার হয়েছেন অন্তত আট লাখ মানুষ। তাদের ভোটে নির্বাচিত হবেন ২৭৫ জন সংসদ সদস্য।

আরও পড়ুন:

এদিকে দুর্গম এলাকার কিছু অংশে নির্ধারিত সময়ের পরও ভোট চলবে বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন। গোটা নেপালে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

দুর্নীতি, বেকারত্ব ও অর্থনৈতিক অনিশ্চয়তার জেরে গেল সেপ্টেম্বরে সরকারবিরোধী বিক্ষোভে প্রাণ হারায় অর্ধশত মানুষ।

এসএস