সুপ্রিম লিডারের উত্তরসূরি ঘোষণার প্রক্রিয়া দ্রুত করার আহ্বান ইরানি ধর্মীয় নেতাদের

তেহরানে এক ব্যক্তি আয়াতুল্লাহ আলী খামেনি প্রতিকৃতিসহ একটি লিফলেট লাগাচ্ছেন
তেহরানে এক ব্যক্তি আয়াতুল্লাহ আলী খামেনি প্রতিকৃতিসহ একটি লিফলেট লাগাচ্ছেন | ছবি: টাইমডটকম
0

ইরানের দুই জ্যেষ্ঠ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ হোসেইন নুরি হামেদানি ও আয়াতুল্লাহ নাসের মাকারেম শিরাজি প্রয়াত সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির উত্তরসূরি ঘোষণার প্রক্রিয়া দ্রুত করার আহ্বান জানিয়েছেন। ইরানের বার্তা সংস্থা তাসনিমের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বার্তা সংস্থা তাসনিমের উদ্ধৃতি অনুযায়ী, নুরি হামেদানি বলেন, ‘শত্রুকে হতাশ করা, বর্তমানে অটুট থাকা জাতির ঐক্য ও সংহতি বজায় রাখা এবং আগ্রাসীদের বিরুদ্ধে দেশ রক্ষায় নিয়োজিত আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনীকে সমর্থন দেয়ার জন্য এ ঘোষণা দ্রুত দেয়া প্রয়োজন।’

আরও পড়ুন:

মাকারেম শিরাজি বলেন, ‘এই গুরুত্বপূর্ণ বিষয়টির সময়োপযোগী বাস্তবায়ন রাষ্ট্রীয় কার্যক্রম আরও ভালোভাবে সংগঠিত করতে সহায়তা করবে।’

এএম