ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, তেহরান তাদের উন্নত প্রযুক্তির সমরাস্ত্রের ব্যবহার বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে; যার মধ্যে বিশেষ করে বিধ্বংসী ক্ষমতাসম্পন্ন ব্যালিস্টিক মিসাইল এবং অন্যান্য আধুনিক ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত রয়েছে।
আরও পড়ুন:
ইসরাইল এবং প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর ওপর তেহরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রয়েছে। একইসঙ্গে তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালী’ কার্যকরভাবে বন্ধ করে দিয়েছে, যে পথ দিয়ে বিশ্বের মোট উৎপাদিত তেলের পাঁচ ভাগের এক ভাগ পরিবাহিত হয়।
অন্যদিকে, মার্কিন ও ইসরাইলি যুদ্ধবিমানগুলো ইরানের সামরিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে।





