পাকিস্তানের বিমানবাহিনী ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের ৬ সামরিক উড়োজাহাজ

পাকিস্তানের বিমানবাহিনী ঘাঁটি
পাকিস্তানের বিমানবাহিনী ঘাঁটি | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের অংশ হিসেবে দ্বিতীয় দফা আলোচনা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। এর মধ্যে যোগাযোগ সরঞ্জাম, মোটরকেড সাপোর্ট এবং অতিরিক্ত রসদবাহী যুক্তরাষ্ট্রের অন্তত ছয়টি সরকারি উড়োজাহাজ রাওয়ালপিন্ডিতে অবস্থিত নূর খান বিমানবাহিনী ঘাঁটিতে অবতরণ করেছে।

আরও পড়ুন:

ফ্লাইট ট্র্যাকিং ডাটার বরাতে আল জাজিরা প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ইসলামাবাদে মার্কিন প্রতিনিধি দলের সম্ভাব্য সফরের আগেই এ উড়োজাহাজগুলো সেখানে পৌঁছায় এবং পরবর্তীতে ফিরে যায়। উল্লেখ্য, এ ঘাঁটিটি ইসলামাবাদের প্রধান ভিআইপি প্রবেশপথ হিসেবে ব্যবহৃত হয়।

প্রাপ্ত তথ্যানুযায়ী, এ ছয়টি বিমানের মধ্যে অন্তত দুটি আজ অবতরণ করেছে এবং বাকি চারটি গত ৪৮ ঘণ্টার মধ্যে পাকিস্তানে পৌঁছেছে।

এএইচ