আসামে ১২৬, কেরালায় ১৪০, তামিলনাড়ুতে ২৩৪, পুদুচেরিতে ৩০ আসনের ফলাফল ঘোষণা

ভোট গণনা চলছে
ভোট গণনা চলছে | ছবি: আল জাজিরা
0

কেরালায় মোট আসন ১৪০, সরকার গড়তে প্রয়োজন ৭১ আসন। এই রাজ্যটিতে কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট; (ইউডিএফ) ১০২ আসনে এগিয়ে রয়েছে। সিপিআইএম নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট ‘লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট’ (এলডিএফ) ৩৫ আসনে এগিয়ে আছে, অন্যরা এগিয়ে আছে তিন আসনে।

দক্ষিণ ভারতের রাজ্য তামিলনাড়ুতে মোট আসন ২৩৪। সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ আসনে জয়। সেখানে দারুণ সাড়া জাগিয়েছে অভিনেতা বিজয়ের দল ‘তামিলাগা ভেট্টরি কাঝাগাম’ (টিভিকে)। ১০৮ আসনে এগিয়ে আছে তারা। বর্তমান ক্ষমতাসীন দল ‘দ্রাবিড়া মূনেত্রা কাঝাগাম’ (ডিএমকে) ৭৩ আসনে এগিয়ে আছে এবং ‘অল ইন্ডিয়া দ্রাবিড়া মূনেত্রা কাঝাগাম’ (এআইএডিএমকে) ৫৩ আসনে এগিয়ে আছে।

আরও পড়ুন:

২০২৪ সালের ফেব্রুয়ারিতে তামিলনাড়ুর রাজনীতিতে বড় চমক দিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল টিভিকে। দুই বছরের মাথায় দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের দলের চমক। ২০২৬ সালের নির্বাচনে ডিএমকে এবং এআইএডিএমকে-র মত বড় দলগুলোর সঙ্গে পাল্লা দিয়ে লড়াইয়ে নেমেছিল। আর সিনেমার নায়কের মত প্রতিপক্ষকে কার্যত ধূলিসাৎ করে এবারের নির্বাচনে বড় শক্তি হিসেবে উঠে এলো তারা।

এদিকে আসামে টানা তৃতীয়বারের জন্য সরকার গড়ার পথে বিজেপি। এ রাজ্যে ১২৬ আসনের মধ্যে ম্যাজিক ফিগার ৬৪। এর মধ্যে বিজেপি ১০২ আসনে এগিয়ে আছে, কংগ্রেস ১৯ আসনে এবং অন্যরা ৫, আসনে এগিয়ে আছে।

কেন্দ্রীয় শাসিত অঞ্চল পুদুচেরিতে মোট আসন ৩০টি। সরকার গঠনের জন্য প্রয়োজন ১৬ আসন। এখানে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ২২ আসনে এগিয়ে আছে, কংগ্রেস নেতৃত্বাধীন জোট ৬ আসনে এবং অন্যরা একটি মাত্র আসনে এগিয়ে আছে।

এসএস