টাইগার শ্রফকে লক্ষ্য করে হামলা, গুলিবিদ্ধ গাড়িচালক

টাইগার শ্রফ
টাইগার শ্রফ | ছবি: সংগৃহীত
1

অল্পের জন্য হত্যাচেষ্টা থেকে প্রাণে বাঁচলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সামান্য আহত হয়েছেন তিনি। হাতে গুলিবিদ্ধ হয়েছে তার গাড়িচালক।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, স্থানীয় সময় গতকাল (রোববার, ১৯ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় তার গাড়ি লক্ষ্য করে অন্তত পাঁচবার গুলি করে বাইকে চড়া তিন দুর্বৃত্ত।

সেসময় একটি ফুটবল ম্যাচ থেকে ফিরছিলেন তিনি।

হামলার পরপরই একটি ভিডিওতে হামলাকারীদের একজন- অনিল পণ্ডিত হিসেবে নিজেকে পরিচয় দেয়।

আরও পড়ুন:

কুখ্যাত ভারতীয় গ্যাংস্টার লরেন্স বিষ্ণইয়ের অপরাধী চক্রের বলে নিজেকে দাবি করে ওই ব্যক্তি।

জানায়, প্রখ্যাত বলিউড তারকা সালমান খানের হয়ে যেই কাজ করবে, তাকেই ‘হিট লিস্টে’ রাখবে চক্রটি।

এসএস