মধ্যপ্রাচ্যে সংকটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতির কারণে কানাডার বাজারেও বেড়েছে নিত্যপণ্যের দাম। বিশেষ করে পরিবহন খরচ বাড়ায়, খাদ্যপণ্য থেকে শুরু করে বাসাভাড়া-সবক্ষেত্রেই চাপ অনুভব করছেন সাধারণ মানুষ।
প্রবাসী বাংলাদেশিরা জানান, আগে যেখানে সাপ্তাহিক বা মাসিক খরচ একটি নির্দিষ্ট সীমার মধ্যে থাকতো, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে কয়েকগুণ। ঈদের আগে যা ভোগান্তি বাড়িয়েছে।
আরও পড়ুন:
খরচ সামাল দিতে প্রবাসীদের অনেকে অতিরিক্ত কাজ করতে বাধ্য হচ্ছেন, আবার কেউ কেউ সঞ্চয় থেকে দৈনন্দিন প্রয়োজন মেটাচ্ছেন।
বিশ্লেষকদের মতে, বিশ্ববাজারে এ অস্থিরতা দীর্ঘস্থায়ী হলে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আরও বাড়বে। যার প্রভাব পড়বে সার্বিক মূল্যস্ফীতির ওপর।





