মাদ্রিদের দাবানল নিয়ন্ত্রণের বাইরে, ইউরোপজুড়ে বাড়ছে আতঙ্ক

মাদ্রিদের দাবানল
মাদ্রিদের দাবানল | ছবি: সংগৃহীত
0

ক্রমেই ভয়াবহ হয়ে উঠেছে ইউরোপের দাবানল। এরইমধ্যে স্পেনের রাজধানী মাদ্রিদের দাবানল দমকল বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

এমন পরিস্থিতিতে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে ৩০ হাজার মানুষকে। দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছে স্পেন সরকার।

মূলত অতিরিক্ত তাপমাত্রা, বাতাস ও রাজধানী পশ্চিমে তিনটি আগুন একীভূত হওয়ায় এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে-বললেন মাদ্রিদের আঞ্চলিক প্রেসিডেন্ট ইসাবেল দিয়াজ।

আরও পড়ুন:

এছাড়া স্থানীয় কর্মকর্তারা জানিয়েছে, শক্তিশালী এ দাবানলটি রাজধানী থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত দু’টি পৌরসভার দিকে এগিয়ে যাচ্ছে।

এদিকে দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের আরও দুই অঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ায় নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে ১ লাখ ১০ হাজারেরও বেশি বাসিন্দাকে।

এসএস