মধ্যপ্রাচ্য যুদ্ধে ইরানে বাস্তুচ্যুত ৩২ লাখ মানুষ: জাতিসংঘ

ইরানে ধসে যাওয়া ভবন
ইরানে ধসে যাওয়া ভবন | ছবি: সংগৃহীত
0

মধ্যপ্রাচ্যে প্রায় দুই সপ্তাহ আগে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানের অভ্যন্তরে ৩২ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১২ মার্চ) এ তথ্য জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা।

জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের জরুরি সহায়তা দলের প্রধান এবং মধ্যপ্রাচ্য জরুরি পরিস্থিতির শরণার্থী প্রতিক্রিয়া সমন্বয়কারী আয়াকি ইতো বলেন, ‘প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী বর্তমানে ইরানের ভেতরে ছয় লাখ থেকে ১০ লাখ পরিবার সাময়িকভাবে বাস্তুচ্যুত হয়েছে। মানুষের সংখ্যা প্রায় ৩২ লাখ।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘সংঘাত অব্যাহত থাকায় এই সংখ্যা আরও বাড়তে পারে। এতে মানবিক সংকট উদ্বেগজনকভাবে প্রকট আকার ধারণ করতে পারে।’

এসএস