বিষয়টি নিশ্চিত করেছেন ভাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাহান সরকার।
তিনি বলেন, ‘নিহত ফাতেমা বেগমের ঘরের ভেতর থেকে একটি লাইন দরজার উপর দিয়ে বাহিরের দিকে দেয়া ছিল। সেই লাইনের তারে লিকেজ হওয়ায় ফাতেমা বেগমের টিনের দরজাটি বিদ্যুতায়িত হয়ে যায়।
আরও পড়ুন:
তিনি আরও বলেন, ‘আজ রাতে অজু করে ঘরে প্রবেশ করার সময় দরজায় স্পর্শ হওয়া মাত্রই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জ্ঞান হারান। তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।





