আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ এই শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে, গত ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর তা আমলে নেয় ট্রাইব্যুনাল।
শেখ হাসিনা, দীপু মনি, হাসানুল হক ইনু, শাহরিয়ার কবিরসহ ৪১ জনের বিরুদ্ধে হত্যা, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনে প্রসিকিউশন। প্রসিকিউশনের তদন্তে মোট ৬১ জন নিহতের তথ্য পাওয়া যায়।
এরমধ্যে, ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও কুমিল্লায় ৫৮ জন নিহতের পরিচয় শনাক্তের কথা জানানো হয়েছে। মামলার ৪১ আসামির মধ্যে ১১ জন কারাগারে রয়েছেন। শেখ হাসিনাসহ ৩০ জন পলাতক। তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীও নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল। আজ অভিযোগ গঠন হলে এরপর শুরু হবে সাক্ষ্যগ্রহণসহ বিচারিক কার্যক্রম।
এদিকে, কুষ্টিয়ায় ৬ হত্যাসহ মানবতাবিরোধী অপরাধ মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগে যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে আসামীপক্ষ যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য রয়েছে আজ।





