Recent event

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ৪ পদে নিয়োগ, ২৩ নভেম্বর শেষ সময়

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও চাকরির বাজার
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও চাকরির বাজার | ছবি: এখন টিভি
0

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মন্ত্রণালয়টি ৪টি ক্যাটাগরির পদে মোট ৮৫ জনকে নিয়োগ দেবে। ২৬ অক্টোবর প্রকাশিত এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং ২৩ নভেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করা যাবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

  • চাকরির ধরন: সরকারি চাকরি
  • আবেদনের শেষ তারিখ: ২৩ নভেম্বর


নিয়োগের জন্য যে পদগুলোতে আবেদন নেয়া হবে—

সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ১৫ জন নেয়া হবে। প্রার্থীর স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হওয়া এবং সাঁটলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দ, মুদ্রাক্ষরে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ টাইপের দক্ষতা থাকতে হবে।

এই পদের বেতন ১১০০০ থেকে ২৬৫৯০ টাকা।

ক্যাশিয়ার পদে ১ জন নেয়া হবে। প্রার্থীর বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি, এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

এই পদের বেতন ১০২০০ থেকে ২৪৬৮০ টাকা।

আজকের চাকরির খবর

আরও পড়ন:

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ২০ জন নেয়া হবে। প্রার্থীদের এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বেতন ৯৩০০ থেকে ২২৪৯০ টাকা।

এছাড়া, অফিস সহায়ক পদে ৪৯ জন নিয়োগ পাবেন। যোগ্যতা হিসেবে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই পদের বেতন ৮২৫০ থেকে ২০০১০ টাকা।

আগ্রহী প্রার্থীরা এই লিংকের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

সেজু