Recent event

কাল পটুয়াখালী যাচ্ছেন জামায়াত আমির

জামায়াত আমির ডা. শফিকুর রহমান
জামায়াত আমির ডা. শফিকুর রহমান | ছবি: এখন টিভি
0

সারা দেশে চলমান নির্বাচনি প্রচারণা ও রাজনৈতিক সফরের অংশ হিসেবে আগামীকাল (শুক্রবার, ৬ ফেব্রুয়ারি) পটুয়াখালীর বাউফলে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ১১ দলীয় ঐক্যজোটের অন্যান্য নেতাদের সঙ্গে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

এদিন সকাল ১০টায় বাউফল পৌর শহরের পাবলিক মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডা. শফিকুর রহমান বক্তব্য রাখবেন।

আজ (বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি) দুপুরে জনসভার মাঠ পরিদর্শন শেষে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ও পটুয়াখালী-২ (বাউফল) আসনের জামায়াত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ সাংবাদিকদের এ তথ্য জানান।

আরও পড়ুন:

তিনি বলেন, ‘শুক্রবার জামায়াত আমির ছাড়াও ১১ দলীয় নির্বাচনি ঐক্যজোটের শীর্ষ নেতারা বাউফলে আসবেন। আমিরের আগমনকে কেন্দ্র করে জনসভার মাঠ পরিদর্শন করা হয়েছে। মাঠ প্রস্তুতের কাজ চলমান রয়েছে। এরমধ্যে প্রশাসনের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে।’

তিনি জানান, জনসভা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্বেচ্ছাসেবক টিম, শৃঙ্খলা বিভাগ ও আপ্যায়ন বিভাগের দায়িত্ব বণ্টন করা হয়েছে। পাশাপাশি নারী অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এসএস