অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ দিচ্ছে মেঘনা গ্রুপ, পাবেন বিশেষ সুবিধা

মেঘনা গ্রুপ ও চাকরির বাজার লোগো
মেঘনা গ্রুপ ও চাকরির বাজার লোগো | ছবি: এখন টিভি
0

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। বাণিজ্যিক প্রতিষ্ঠানটি এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১২ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ

চাকরির ধরন: বেসরকারি চাকরি

পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ

আবেদনের শেষ তারিখ: ১২ মার্চ

পদসংখ্যা: নির্ধারিত নয়

আরও পড়ুন:

এই পদে আবেদন করতে প্রার্থীর এমবিএ/বিএসসি ডিগ্রিধারী হতে হবে। ফিড মিল এবং হ্যাচারির কাঁচামালে ভালো জ্ঞান। এমএস অফিস অ্যাপ্লিকেশনে দক্ষতা, বিশেষ করে ডেটা বিশ্লেষণ এবং রিপোর্টিংয়ের জন্য এক্সেল বিষয়ে দক্ষতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে। এ পদে আবেদনের জন্য অভিজ্ঞতা প্রযোজ্য নয়।

নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। বেতন আলোচনা সাপেক্ষে। আবেদনের জন্য কোনো বয়সসীমার উল্লেখ নেই। নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।

ইএ