অফিসার পদে নিয়োগ দিচ্ছে এসিআই, থাকছে না বয়সসীমা

এসিআই ও চাকরির বাজার
এসিআই ও চাকরির বাজার | ছবি: এখন টিভি
0

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই)। প্রতিষ্ঠানটি সাপ্লাইয়ার ম্যানেজমেন্ট পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ৫ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৬ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই)

পদের নাম: অফিসার

বিভাগ: সাপ্লাইয়ার ম্যানেজমেন্ট

আরও পড়ুন

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: ফুলটাইম

কর্মস্থল: ঢাকা (তেজগাঁও শিল্প এলাকা)

বয়সসীমা: উল্লেখ নেই

এ পদে আবেদনের জন্য সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ব্যবসায় প্রশাসনে বিবিএ ডিগ্রি থাকতে হবে। এছাড়াও ভ্যাট/মুশাক এবং উৎস কর সম্পর্কে ভালো জ্ঞান থাকলে প্রার্থীরা অগ্রাধিকার পাবেন বলে জানানো হয়েছে। আবেদন করার জন্য প্রার্থীদের কমপক্ষে কমপক্ষে ১ থেকে ৩ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। বেতন আলোচনা সাপেক্ষে।

নারী পুরুষ ইভয় প্রার্থীই এ পদে আবেদন করতে পারবে। প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রার্থীরা সুযোগ সুবিধা পাবেন।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।

জেআর