Recent event

সাবেক এমপি মোস্তফা জালাল মহিউদ্দিন গ্রেপ্তার

0

হত্যা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক এমপি মোস্তফা জালাল মহিউদ্দিনকে গ্রেপ্তার করেছে ডিবি। আজ (সোমবার, ২০ জানুয়ারি) ভোরে রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় হত্যাসহ একাধিক মামলার আসামি ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন। সুনির্দিষ্ট তথ্য ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে আজ ভোরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

এএইচ