Recent event

নারায়ণগঞ্জ ভুয়া ক্যাপ্টেন পরিচয়ের এক ব্যক্তি গ্রেপ্তার

আটককৃত সা অং প্র মারমা
আটককৃত সা অং প্র মারমা | ছবি: এখন টিভি
0

নারায়ণগঞ্জের রুপগঞ্জের তিনশ ফিট সড়ক থেকে ভুয়া ক্যাপ্টেন পরিচয় দানকারী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ (শনিবার, ২৬ এপ্রিল) দুপুরে তাকে আটক করা হয়।

আটককৃতের নাম সা অং প্র মারমা। সে রাঙ্গামাটি জেলার কাউখালি থানার বেতবুনিয়া বড় বিলি পাড়া এলাকার তুই অং পু মারমার ছেলে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী বলেন, 'সকালে তিনশ ফিট এলাকায় সড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালাচ্ছিলো রূপগঞ্জ থানা পুলিশের একটি দল। এসময় সা অং প্র মারমা নিজেকে সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয় দিয়ে গাড়ি তল্লাশি না করার কথা বলেন।'

তিনি বলেন, 'এসময় তার কথাবার্তা এবং আচরণে সন্দেহ হলে সেনাবাহিনীর সাথে যোগাযোগ করলে তার ভুয়া পরিচয় শনাক্ত হয়। তার কাছ থেকে সেনাবাহিনীর ভূয়া পরিচয় পত্র উদ্ধার করা হয়। এ বিষয়ে পরিচয় গোপন করা ও সরকারি কর্মকর্তার মিথ্যা পরিচয় দেয়ার অভিযোগে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।'

আগামীকাল (রোববার, ২৭ এপ্রিল) তাকে আদালতে পাঠানো হবে বলেও জানান রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী।

এসএস