Recent event

শাহাবুল হত্যা: সালমান এফ রহমান ৪ দিনের রিমান্ডে

সালমান এফ রহমান
সালমান এফ রহমান | ছবি: এখন টিভি
1

আশুলিয়ায় তরকারি ব্যবসায়ী শাহাবুল ইসলাম শাওন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর সাবেক বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। একই দিনে আরেকটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে।

আজ (বৃহস্পতিবার, ১৯ জুন) তাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত এই আদেশ দেন।

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে তারা কারাগারে ছিলেন।

আদালত সূত্র জানিয়েছে, তদন্তের স্বার্থে নতুন মামলায় রিমান্ড চেয়ে আবেদন করা হলে বিচারক তা মঞ্জুর করেন।

এনএইচ