জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানার নেতৃত্বে এ অভিযানে একটি ফলের দোকানে ২ হাজার টাকা ও একটি মুদি দোকানে ১ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট ৪টি দোকানে অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুন:
এসময় ব্যবসায়ীদের বাজার নিয়ন্ত্রণ ও স্থিতিশীল রাখতে কঠোর নির্দেশনা দেয়া হয়। বাজার অস্থির করতে সিন্ডিকেটের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেয়া হয়েছে। প্রশাসন জানিয়েছে, আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





