ট্রাইব্যুনালে সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন

শেখ মামুন খালেদ ও মাসুদ উদ্দিন চৌধুরী
শেখ মামুন খালেদ ও মাসুদ উদ্দিন চৌধুরী | ছবি: এখন টিভি
0

জুলাই গণঅভ্যুত্থানে ফেনীতে হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে ও গুমের মামলায় ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) শেখ মামুন খালেদকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

আজ (রোববার, ২৯ মার্চ) সকালে ট্রাইবুনাল-২ এ এই আবেদন দাখিল করা হয়।

এর আগে, বিগত ওয়ান ইলেভেন সরকারের আমলে অন্যতম আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে গত ২৪ মার্চ পল্টন থানার একটি মানবপাচার মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং এরপর গত বৃহস্পতিবার (২৬ মার্চ) ডিজিএফআইফের সাবেক ডিজি শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

এসএইচ