ময়মনসিংহে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা | ছবি: এখন টিভি
0

ময়মনসিংহের হালুয়াঘাটে জমি নিয়ে বিরোধের জেরে হবিবুর রহমান নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেক আসামিকে ১ লাখ টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছর করে কারাদন্ড দেয়া হয়। আজ (রোববার, ১২ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. সামছুদ্দিন এ রায় দেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন— শুক্কুর আলী (৫৪), আমির আলী (৪৩), জমির আলী, (৪১) ও হাতেম আলী (৩৯), হারেজ আলী (৩৩)। তারা সবাই হালুয়াঘাটের মোকামিয়া গ্রামের বাসিন্দা।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু হানিফ খান জানান, ২০১২ সালের ১৪ অক্টোবর জেলার হালুয়াঘাটের মোকামিয়া গ্রামে জমির ধানা কাটা নিয়ে বিরোধে হবিবুর রহমান নামে এক ব্যক্তিকে পেটে ফালা দিয়ে আঘাত ও পিটিয়ে গুরুতর আঘাত করে। এসময় হবিবুর রহমানের মা সুফিয়া খাতুনকেও জখম করা হয়। দু’জনকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাপসাতালে নেয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় হবিবুর রহমান মারা যান।

আরও পড়ুন:

এ ঘটনায় হবিবুর রহমানের ভাগ্নি মোছা. নুরুন্নাহার বাদি হয়ে ২৫ জনের নাম উল্লেখ করে ১৬ অক্টোবর হালুয়াঘাট থানায় একটি মামলা করেন। পুলিশ মামলাটির তদন্ত শেষে ২০১৩ সালের ৭ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল করে।

মামলার বিচারিক কার্যক্রম চলাকালে আদালত ১৫ জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ রায়ের দিন ধার্য্য করেন। আদালত ২০ আসামিকে খালাস দেন এবং ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

ময়মনসিংহ আদালত পরিদর্শক পি এস এম মোস্তাছিনুর রহমান বলেন, ‘জমি নিয়ে বিরোধে হত্যা মামলায় ৫ আসামিকে যাবজ্জীবন কারাণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রায় শেষে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।’

এসএইচ