আবু সাঈদ হত্যা মামলা: বেরোবির সাবেক উপাচার্য রশীদকে ট্রাইব্যুনালে হাজির

বেরোবির সাবেক উপাচার্য রশীদকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে
বেরোবির সাবেক উপাচার্য রশীদকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে | ছবি: এখন টিভি
0

আবু সাঈদ হত্যা মামলায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক মো. হাসিবুর রশীদকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ (রোববার, ১৭ মে) দুপুরে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এর আগে, গতকাল (শনিবার, ১৬ মে) রাত সাড়ে ৮টায় সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন:

অধ্যাপক হাসিবুর জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর শিক্ষার্থীদের দাবির মুখে ৯ অগাস্ট পদত্যাগ করেন তিনি।

এদিকে, জুলাই হত্যাকাণ্ডের এক মামলায় ওবায়দুল কাদের, ছাত্রলীগ-যুবলীগের শীর্ষ নেতাসহ ৭ জনের বিরুদ্ধে যুক্তিতর্ক পিছিয়ে ১৪ জুনের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

এসএইচ