আজ (শনিবার, ২০ জুন) সন্ধ্যায় ডিএমপি মিডিয়া সেন্টার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান গুলশান বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ আল-আমিন হোসেন।
তিনি জানান গুলশানসহ বেশ কিছু থানায় তার বিরুদ্ধে একাধিক প্রতারণা মামলা ও অ্যারেস্ট ওয়ারেন্ট ছিল। সবশেষ ২০২৫ সালের ডিসেম্বরে তার বিরুদ্ধে করা প্রতারণা ও জালিয়াতির মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
এছাড়াও চাকরি, ব্যবসা, বিনিয়োগ এমনকি জামিন করানোর নামে টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জানান, চিত্র নায়িকা ববিকে বাশার স্ত্রী হিসেবে পরিচয় দেয়। তার এসব অপকর্মের সাথে ববি জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।





