ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী আজ এ তথ্য নিশ্চিত করেছেন।
ট্রাফিক-রমনা বিভাগে ৮৫ টি, লালবাগ বিভাগে ১৫৩ টি, মতিঝিল বিভাগে ১৮৪ টি, ওয়ারী বিভাগে ৫৩৩ টি মামলা হয়েছে।
এদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২০৩ টি, মিরপুর বিভাগে ২৭২ টি, উত্তরা বিভাগে ৩৮৭ টি ও গুলশান বিভাগে ২৪৫ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৫২৪ টি গাড়ি ডাম্পিং ও ৩৮৪ টি গাড়ি রেকার করা হয়েছে।—বাসস





