এদের মধ্যে রমনা বিভাগ ৪৭, লালবাগ বিভাগ ৩২, ওয়ারী বিভাগ ৪৫, মতিঝিল বিভাগ ৫০, তেজগাঁও বিভাগ ৫০, মিরপুর বিভাগ ১১৪, গুলশান বিভাগ ৪৭, উত্তরা বিভাগ ৬৪, সিটিটিসি একজন ও গোয়েন্দা বিভাগ ১৩ জনকে গ্রেপ্তার করে।
এসময় তাদের কাছ থেকে ১৫ হাজার ৩৬৪ পিস ইয়াবা, ৪৫ কেজি ৫৮০ গ্রাম গাঁজা, একটি সিএনজি, একটি মোটরসাইকেল, ১০ টি মোবাইল, চারটি অটোরিকশার ব্যাটারি, একটি চাকু, একটি চাপাতি ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী আজ এ তথ্য জানান। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।—বাসস





