সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে আজ (বুধবার, ২২ জুলাই) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এই রুল দেন।
একইসঙ্গে স্থানীয় সরকার আইন, ২০০৯-এর ২৬ নম্বর ধারায় চেয়ারম্যান পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ না করা, সংবিধানের সঙ্গে কেন সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে।
এলজিআরডি সচিব, আইন সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে আগামী চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।





