টাঙ্গাইলে পৃথক হত্যা মামলায় দু’জনের মৃত্যুদণ্ড

টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ আদালত
টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ আদালত | ছবি: সংগৃহীত
0

টাঙ্গাইলে পৃথক দু’টি হত্যা মামলায় দু’জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ (বুধবার, ২২ জুলাই) দুপুরে টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ এবং স্পেশাল জজ আদালতের বিচারক এ রায় দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এসময় দু’জনকে খালাস দেয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন— ভূঞাপুর উপজেলার গাড়াবাড়ী গ্রামের মফিজুল হকের ছেলে নাজিরুল ইসলাম জিহাদ (২৮) এবং দেলদুয়ার উপজেলার বর্নী গ্রামের সোহরাব হোসেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ১৮ জুন ভূঞাপুরের খাড়াবাড়ী গ্রামে আম পাড়ার বাঁশের লাঠি নিয়ে বিরোধের জেরে মেহেদী মোস্তফা রাজীবকে হত্যা করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান অভিযুক্ত আসামি নাজমুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন। একইসঙ্গে আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন:

২০২১ সালের ৫ মে দেলদুয়ার দক্ষিণ পাড়া গ্রামে হাজেরা বেগম (৬০) ও তার মেয়ে নাসরিন আক্তার (২২) এবং ভাগ্নে মোস্তফা রাতের খাবার খেয়ে একই ঘরে ঘুমিয়ে পড়েন।

পরদিন ভোর মোস্তফা ফজরের নামাজ শেষে ঘরে এসে মা ও খালাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে খোঁজাখুজি শুরু করে। একপর্যায়ে বাড়ি থেকে আনুমানিক ২০০ গজ দূরে পাট ক্ষেতের হাজেরা বেগম ও নাসরিনের মরদেহ পড়ে থাকতে দেখে।

আরও পড়ুন:

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহত হাজেরা বেগমের ছেলে মোশারফ হোসেন বাদী হয়ে দেলদুয়ার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ হত্যায় জড়িত থাকায় সোহরাব হোসেনকে স্পেশাল জজ আদালতের বিচারক দিলারা আলো চন্দ্রনা মৃত্যুদণ্ড দেন।

এসএস